যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা-হংকং সরাসরি ফ্লাইট চলাচলের ঘোষণা ক্যাথে প্যাসিফিকের

ঢাকা-হংকং সরাসরি ফ্লাইট চলাচলের ঘোষণা ক্যাথে প্যাসিফিকের

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

হংকংভিত্তিক এয়ারলাইন্স প্রতিষ্ঠান ক্যাথে প্যাসিফিক আগামী ৫ ডিসেম্বর থেকে ঢাকা-হংকং রুটে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে। মহামারিতে প্রায় ২১ মাস স্থগিত থাকার পর আবারও ঢাকা থেকে হংকং রুটে ৩ ঘণ্টা ৩৫ মিনিটের এই ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।

এই রুটের সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা হয়েছে ৭৬ হাজার ১১৬ টাকা। এয়ারলাইন্সটিতে যাত্রীরা হংকং ট্রানজিট হয়ে ইউরোপ-আমেরিকার বিভিন্ন গন্তব্যেও যেতে পারবেন।

ক্যাথে প্যাসিফিক জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন রবিবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ফ্লাইটটি হংকংয়ের উদ্দেশ্যে ছেড়ে ফ্লাইটটি হংকং পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো একদিনে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। এরপরই সরকারিভাবে দেওয়া হয় সাধারণ ছুটির ঘোষণা। ঘোষণা আসে দেশের সড়ক, নৌ ও বিমানবন্দর বন্ধের। ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর কিছুদিনের মাথায় চীন বাদে সব দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এরপর ধাপে ধাপে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। চালু হয় একের পর এক এয়ারলাইন্স। এই সময়টাতে ক্যাথে প্যাসিফিক বিচ্ছিন্নভাবে বিশেষ ফ্লাইট পরিচালনা করলেও ঢাকা থেকে সরাসরি কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা করেনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com