যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিভেদ-গ্রুপিং আছে: মির্জা ফখরুল

বিভেদ-গ্রুপিং আছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে বিভেদ ও গ্রুপিং আছে। অতি দ্রুত দলের মধ্যকার এ বিভেদ ও গ্রুপিং দূর করতে হবে। শনিবার গাজীপুরের টঙ্গীতে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমি খুব পরিস্কারভাবে বলতে চাই, আসুন অতি দ্রুত আমরা নিজেদেরকে পুরোপুরি সংগঠিত করে ফেলি। নিজেদের ভুল বুঝাবুঝি, বিভেদগুলো দূর করি।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া এখানে গণতান্ত্রিক আন্দোলন হবে না। তার মুক্তির আন্দোলনের মাধ্যমেই আমরা গণতন্ত্রের মুক্তির আন্দোলন চালিয়ে যাবো। সেই লক্ষ্যে আমাদের অতি দ্রুত দলীয় বিভেদ ও গ্রুপিং দূর করতে হবে।

মির্জা ফখরুল বর্তমান অবস্থাকে সংকটময় অভিহিত করে বলেন, এ অবস্থার পরিবর্তন আমাদের করতে হবে। অন্য কেউ এসে আমাদের করে দিয়ে যাবে না। আমাদেরকেই দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমারা নেতার সংখ্যা বৃদ্ধি করতে পেরেছি। কিন্তু আমরা কর্মীর সংখ্যা সেই হারে বৃদ্ধি করতে পারি নাই। সেজন্য আজকে সবাইকে কর্মীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com