শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত : তথ্যমন্ত্রী

বিএনপির সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

তথ্য ও সম্প্রসার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপি চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে একটা মিলাদ দিতে চেয়েছিলেন কিন্ত জিয়াউর রহমান তা করতে দেয়নি। গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছেন, সংসদে একটা শোক প্রস্তাব করতে দেয়নি। তখন মানবাধিকারের কথা মনে ছিল না বিএনপির। এখন তারাই আবার মানবাধিকারের কথা বলছে।’ আজ শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার প্রতি যে মানবিকতা প্রদর্শন করা হয়েছে, সেটির জন্য বিএনপির সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। বরং প্রতিনিয়ত বিষোদ্গার করছে। খালেদা জিয়া জন্ম তারিখ বদলে ১৫ আগস্ট কেক কাটেন। ক্ষমতায় থাকাকালে নিজের পুত্রের নেতৃত্বে গ্রেনেড হামলা করেছিলেন। এরপরেও প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন, সেটি অতুলনীয়। সেটির প্রশংসা তারা করছে না। খালেদা জিয়ার দুই দফা ক্ষমতার থাকার সময় কোনো দণ্ডপ্রাপ্ত আসামির ওপর এ ধরনের মানবিকতা দেখিয়েছেন কিনা, সেই উদাহরণটা দেখাক। সেটিও তারা বলতে পারছেন না।’

মানবাধিকার নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘মানবাধিকার নিজের ঘর থেকে শুরু করতে হবে। নিজের প্রতিবেশীদের সাথে মানবিক আচরণ করতে হবে। অনেক দেশ আছে যারা মানবাধিকার নিয়ে কথা বলেন কিন্ত তাদের মধ্যেই মানবাধিকার নেই৷ তাদেরকে আমরা মানবাধিকার রক্ষার আহ্বান জানাই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com