শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লেবুর কেজি ১৫, হালির দিন শেষ

লেবুর কেজি ১৫, হালির দিন শেষ

নাটোর প্রতিনিধি

অবিশ্বাস্য হলেও সত্যি, লেবু বিক্রি হচ্ছে কেজিতে। তাও কেজি বিক্রি মাত্র ১৫ টাকা। বিভিন্ন সময়ে ওই লেবুর পিস বিক্রি হয়েছে ১৫ টাকায়। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় বিভিন্ন বাজারে লেবু কেজি হিসেবে বিক্রি করতে দেখা গেছে।

অতিরিক্ত উৎপাদনের কারণেই লেবু কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। বিক্রেতারা জানিয়েছে, লেবুর দাম খুবই কম, আর এটির চাহিদা থাকলেও উৎপাদনও অনেক ভালো। তাই বস্তায় বস্তায় লেবু কিনে খুচরা ভাবে বিক্রি করতে কেজিকেই বেছে নিয়েছেন বিক্রেতারা। তারা দাবি করে, লেবু কেজিতে বিক্রির পেছনে বাজার সিন্ডিকেটের কোনো হাত নেই।

আজ মঙ্গলবার সকালে নলডাঙ্গা হাটের পুরাতন মাছ বাজার রোডে হাঁকডাক দিয়ে কেজিতে লেবু বিক্রি করছিলেন সোহরাব হোসেন নামের এক খুচরা বিক্রেতা। ক্রেতা সমাগম করতে তিনি ডাকছেন, ‘লেবুর কেজি ১৫ টাকা, হালির দিন শেষ। আসেন নিয়া যান। মাত্র ১৫ টাকা, ১৫ টাকা।’ তার এমন হাঁকডাক শুনে গৃহবধূসহ অনেকেই আসেন লেবু কিনতে। হালির তুলনায় কেজিতে সংখ্যা বেশি হওয়ায় লেবু কিনতে ভিড় জমিয়েছেন অনেকে।

সোহরাব হোসেন বলেন, ‘অনেক দিন ধরেই সবজি বিক্রি করি আমি। কিন্তু দুদিন থেকে লেবু বেচা শুরু করেছি। লেবুর উৎপাদন বেশি হওয়ায় দামও কমেছে। তাই বস্তায় করে কিনে সেটা কেজিদরে মেপে বিক্রি করছি।’

মুছা মিয়া নামের এক ক্রেতা বলেন, এক কেজি লেবু কিনেছেন। আমরা তো সব সময় লেবু কিনতাম হালি হিসেবে। এক হালি ৪০ টাকা বা ৩০ টাকা। কিন্তু এবার কেজিতে লেবু বিক্রির জন্য ডাকছে সেটা কি আর মিস করা যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com