শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিনিটে মিনিটে ভুল সিদ্ধান্ত নেই: নুসরাত

মিনিটে মিনিটে ভুল সিদ্ধান্ত নেই: নুসরাত

বিনোদন ডেস্ক:
নুসরাত জাহান

গত কয়েক সপ্তাহ ধরে নুসরাত জাহান ধৈর্যশীল শ্রোতার ভূমিকায়। সবার গোপন কথা শুনেছেন মন দিয়ে। কথার পিঠে কথা ছুড়ে দিয়েছেন। প্রশ্নও করেছেন হরেক বিষয়ে। এবার নিজেই বক্তা, নিজেই শ্রোতা। সেই সুযোগেই নিজের কথা জনসমক্ষে তুলে ধরলেন অভিনেত্রী।
নিজেই নিজেকে প্রশ্ন করলেন, জবাবও দিলেন নিজেই। লাগাতার বিতর্কের কেন্দ্রে থাকা নায়িকার অকপট স্বীকারোক্তি— আমি ঘণ্টায় ঘণ্টায় ভুল সিদ্ধান্ত নেই। মিনিটে মিনিটে ভুল সিদ্ধান্ত নিই। আমার জীবন। আমি সিদ্ধান্ত নিয়েছি।

একই সঙ্গে নিজের কথার কৈফিয়ৎও দিয়েছেন নুসরাত। সাংসদ-তারকার দাবি, তার বিভিন্ন সিদ্ধান্ত অন্যের চোখে সাহসী মনে হতেই পারে। কিন্তু ঘটনার সময়ে তার যে পদক্ষেপ করা উচিত ছিল বলে মনে করেছেন, সেটাই তিনি করেছেন।

কয়েক সপ্তাহ ধরে নুসরাতের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় মেতেছেন মদন মিত্র, যশ দাশগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীরা। প্রত্যেকেই কোনো রাখঢাক না রেখে জানিয়েছেন তাদের প্রেম জীবনের কথা। কামারহাটির বিধায়কের দাবি, ফ্যাটি লিভারের মতোই তার হৃদয়টাও বড়! তাই তিনি ভালবাসায় সাহসী! ঋতাভরী ফাঁস করেছেন, প্রেমিকের রান্নাঘরে একটা সময় তারা ঘনিষ্ঠ হতেন! তনুশ্রীর দাবি, তিনি এমন এক পুরুষের প্রেমে পড়েছিলেন, যিনি বিবাহিত। নুসরাতের নিজের জীবনেও প্রেমের আনাগোনা একাধিক বার। কী বলছেন তিনি?

বুধবার নিজের আয়না নুসরাত নিজেই। তাই নিজের প্রেম, নিজের জীবন নিয়ে যতখানি সরব হয়েছেন, পুরোটাই বিস্ফোরক। সাহসী অভিনেত্রী সোচ্চার, আমি যা-ই করি না কেন তাতেই বিতর্ক! সকলের বক্তব্য— নাও, আবার কিছু ঘটতে চলেছে। তারপরেও আমি সব সময়েই সততায় বিশ্বাসী। এবং সেটাই থেকেছি। নুসরাতের কথায়, প্রেম যদি অন্ধই না হয়, তা হলে আর হল কী!

যার প্রতিটি মুহূর্ত এভাবেই চর্চায়, তার ব্যক্তিগত বলে কি তা হলে কিছুই নেই? হাসতে হাসতে তারও জবাব দিয়েছেন অভিনেত্রী। বলেছেন, বাথরুমের গোপনীয়তাই তার একমাত্র ব্যক্তিগত জায়গা! যেখানে তিনি নিজের মতো করে সময় কাটাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com