শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমি কখনোই কোনো মুসলমানকে বিয়ে করব না : উরফি জাভেদ

আমি কখনোই কোনো মুসলমানকে বিয়ে করব না : উরফি জাভেদ

বিনোদন ডেস্ক:

মনে আছে অভিনেত্রী উরফি জাভেদ-এর কথা? তিনিই প্রথম ‘বিগ বস’ প্রতিযোগী, যাঁকে বহিষ্কার করা হয়েছিল। তিনি তার অন্যরকম ফ্যাশন সচেতনতার কারণে প্রায়ই খবরের শিরোনাম হন। উরফির জন্ম ও বেড়ে ওঠা একটি রক্ষণশীল মুসলিম পরিবারে। ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে তিনি নিজের বিয়ে ও প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন।

উরফি স্পষ্ট করে বলেন, তিনি কখনোই কোনো মুসলিম পুরুষকে বিয়ে করবেন না। সেই সঙ্গে এ-ও জানান, বর্তমানে তিনি গীতা পড়ছেন।

উরফি জাভেদ বলেন, ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার নেই। আমি বিশ্বাস করি, যখন আমি সাহসী- তখন সমাজ আমাকে অস্বীকার করে। তবে, এ ক্ষেত্রে আরেকটি গুরুতর বিষয়- আমি একজন মুসলিম।

অভিনেত্রী উরফি জাভেদ আরো বলেন, আমি একজন মুসলিম মেয়ে। আমি যে ঘৃণামূলক মন্তব্য পেয়েছি তার বেশির ভাগই মুসলিমদের কাছ থেকে। তারা বলে, আমি ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করছি। তারা আমাকে ঘৃণা করে কারণ মুসলিম পুরুষরা চায় তাদের নারীরা তাদের আদেশমতো চলুক। তারা সমাজের সব নারীকে নিয়ন্ত্রণ করতে চায়। এ কারণে আমি ইসলামে বিশ্বাস করি না। তারা আমাকে ট্রোল করে, কারণ আমি তাদের ধর্ম অনুযায়ী আচরণ করি না।

তাঁর কাছে যখন জানতে চাওয়া হয়- তিনি যদি প্রেমে পড়েন তবে তিনি কখনো নিজের ধর্মের কাউকে বিয়ে করবেন কি-না, তিনি বলেন, আমি কখনোই একজন মুসলিম ছেলেকে বিয়ে করব না। আমি ইসলামে বিশ্বাস করি না এবং আমি কোনো ধর্ম অনুসরণ করি না। তাই আমি কার প্রেমে পড়ি তাতে আমার কিছু আসে যায় না।

তিনি বিশ্বাস করেন, ধর্মকে কারো ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। প্রত্যেকেরই স্বাধীন ইচ্ছা থাকা উচিত- তারা কোন ধর্ম পালন করবে। তিনি বলেন, আমার বাবা খুবই রক্ষণশীল মানুষ ছিলেন। তিনি আমাকে এবং আমার ভাইবোনদের মায়ের কাছে রেখে চলে যান যখন আমার বয়স ১৭। আমার মা খুব ধার্মিক মহিলা। কিন্তু তিনি কখনোই আমাদের ওপর তাঁর ধর্ম চাপিয়ে দেননি। আমার ভাইবোনরা ইসলাম অনুসরণ করে এবং আমি তা করি না। কিন্তু তারা কখনোই আমার ওপর জোর খাটায় না। এমনই তো হওয়া উচিত। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের ওপর আপনার ধর্ম চাপিয়ে দিতে পারেন না। ধর্ম হৃদয় থেকে আসবে, তানাহলে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না।

গীতা পাঠ প্রসঙ্গে উরফি বলেন, আমি এ সময় গীতা পড়ছি। আমি সনাতন ধর্ম সম্পর্কে আরো জানতে চাই। আমি এর যৌক্তিক অংশে বেশি আগ্রহী। আমি চরমপন্থাকে ঘৃণা করি। তাই আমি পবিত্র গ্রন্থের ভালো অংশটুকু বের করতে চাই।
সূত্র : আউটলুক

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com