শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সম্পন্ন হলো জায়েদ খানের মায়ের দ্বিতীয় জানাজা

সম্পন্ন হলো জায়েদ খানের মায়ের দ্বিতীয় জানাজা

বিনোদন প্রতিবেদক:

চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের মা শাহিদা হকের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পিরোজপুরের মাছিমপুর এলাকায় শহরের বাসস্থানের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সোমবার বাদ জোহর ঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ আসর নামাজ বাদ তৃতীয় জানাজা শেষে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে সাহিদা হককে দাফন করা হবে।

প্রসঙ্গত, পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা গ্রামের অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মরহুম এম. এ. হক ফরাজির স্ত্রী শাহিদা হক। জায়েদের মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে ও কিডনির সমস্যা নিয়ে রাজধানীর ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এম এ হক-শাহিদা দম্পতির চার সন্তানের মধ্যে বড় ছেলে শহীদুল হক পুলিশ কর্মকর্তা, মেজ ছেলে ওবায়দুল হক আইনজীবী, একমাত্র মেয়ে শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপক এবং ছোট ছেলে জায়েদ খান চলচ্চিত্র অভিনেতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com