যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিএসই ও সিএসইতে সূচকের উত্থান

ডিএসই ও সিএসইতে সূচকের উত্থান

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ জানুয়ারি) সূচকের উত্থানে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও ডিএসইতে কমেছে। তবে এদনি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৮৯২.৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৬.১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৭১.১৮ পয়েন্টে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে বেড়েছে ১৬৭টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি শেয়ার দর। ডিএসইতে এদিন ১ হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১৩২ কোটি টাকার কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১৫.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১২০.৯৪ পয়েন্টে। সার্বিক সিএএসপিআই সূচক ২৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ১৮৩.০২ পয়েন্টে। সিএসআই সূচক ১.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫.০৫ পয়েন্টে।

মঙ্গলবার সিএসইতে ২৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। দিন শেষে সিএসইতে ৩৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com