1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সিলেট সীমান্তে অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ১১ ডেটোনেটর উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত
৬০

সিলেট প্রতিনিধি,

সিলেটের জকিগঞ্জে একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তবে বিজিবির ধারণা, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।
বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার, অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..