শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রভার প্রেমে গুঞ্জন, অভিনেত্রী বললেন- গ্রহণ করতে হবে

প্রভার প্রেমে গুঞ্জন, অভিনেত্রী বললেন- গ্রহণ করতে হবে

বিনোদন ডেস্ক ;
প্রভা

চিত্রনায়িকা পূর্ণিমার এক অনুষ্ঠানে কয়েকদিন আগেই অতিথি হয়ে আসেন হালের জনপ্রিয় গায়ক ইমরান। সেই সময় গায়ককে পূর্ণিমা প্রশ্ন করেন- তোমার কোন গসিপ কিংবা স্ক্যান্ডাল নেই। এর উত্তরে ইমরান বলেন- সবাই আমাকে ভালোবাসে বলেই এইটা সম্ভব হয়েছে। অনুষ্ঠান প্রচারের পরেই শোবিজ অঙ্গনে কথা উঠে, গসিপ বা স্ক্যান্ডালের কি আছে, ইমরান তো প্রভার সঙ্গে প্রেম করছেন।
প্রভা এবং ইমরানের প্রেমের ব্যাপারটা পুরনো হলেও তাদের দু’জনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি যেন ‘প্রেমের’ ব্যাপারটাকেই সিলমোহর মারলো। দুজনের ইনস্টাগ্রামে মন্তব্য ও পাল্টা মন্তব্য দুজনের প্রেমের সম্পর্কের বিষয়ে সন্দেহ যেন আরো বাড়িয়েছে। এমনকি ইমরানের সংগীতায়োজনে প্রভার গান প্রকাশের পরও বিষয়টি নজরে এসেছে অনেকেরই।

এ নিয়ে এখনো থামেনি কৌতুহল। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই জুটি। তবে মুখে কিছু না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে ছবিসহ এমনই এক পোস্টের মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী।

রোববার (৯ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। তাতে দেখা যায়, বরাবরের মতো রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। ছবিটির ক্যাপশনে প্রভা লেখেন, গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।

প্রভা বিশ্বাস করেন কাউকে ধরে রাখা যায় না। আর সে কথা উল্লেখ করেই এই অভিনেত্রী লিখেন, কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়। সমস্ত সংকট নিজেকেই কাটিয়ে উঠতে হয়।

এ বিষয়টিও গত বছর খুব ভালো করে উপলদ্ধি করেছেন প্রভা। তা জানিয়ে তিনি লেখেন, আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।

লেখাটির শেষাংশে প্রভা জানান, গত বছরটি গেম চেঞ্জার ছিল। কিন্তু জীবনের কি কি বদলে গেল, কীভাবে হলো সেসব বিষয় আড়ালে রেখেছেন সংগ্রামী এই অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com