যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুগল-ফেসবুককে ২ হাজার ৩৭ কোটি টাকা জরিমানা করল ফ্রান্স

গুগল-ফেসবুককে ২ হাজার ৩৭ কোটি টাকা জরিমানা করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক :

গোপনীয়তায় আঘাত হানার দায়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে বিশাল অঙ্কের জরিমানা করেছে ফ্রান্স।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে গুগল ও ফেসবুককে ২১০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা) জরিমানা করেছে ফ্রান্সের বাজার পর্যবেক্ষক সংস্থা।

দেশটির ডেটা গোপনীয়তা পর্যবেক্ষক সিএনআইএল’র অভিযোগ, তারা ব্যবহারকারীদের জন্য কুকি প্রত্যাখানের প্রক্রিয়া বেশি জটিল করেছে। কুকি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমতি নেয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ)-এর ডেটা গোপনীয়তা নীতিমালায়। সিএনআইএল’র কাছেও গুরুত্ব পাচ্ছে বিষয়টি।

 

মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের নানা তথ্যের ওপর নজর রাখতেই ব্যবহার করা হয় এসব কুকিস।

এদিকে এই পরিস্থিতির ফলে পুরো ইউরোপে ব্যাপক চাপের মুখে পড়েছে ফেসবুক, গুগল ছাড়াও অ্যাপল এবং আমাজনের মতো প্রতিষ্ঠান। সোশ্যাল-মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে চলার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। বিলম্বের জন্য দৈনিক এক লাখ ইউরো জরিমানা গুনতে হবে।

সিএনআইএল’র ডেটা নিরাপত্তার প্রধান কারিন কাইফার বলেন, আপনি যখন কুকি গ্রহণ করবেন, সেটা এক ক্লিকেই হয়ে যায়। প্রত্যাখ্যানের বিষয়টিও এক ক্লিকে হওয়া উচিত। কিন্তু ফ্রান্সে ফেসবুক, গুগল ও ইউটিউব ব্যবহারকারীদের কুকিস ব্যবহার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। সে কারণে ব্যবহারকারীদের তথ্য পেয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। আর তাতে করে চরম ঝুঁকিতে পড়ছে ব্যবহারকারীরা।

আরো পড়ুন>> গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত হলেন কনস্টেবল

এদিকে চাপে পড়ে কুকিস ব্যবহারের অভ্যাস পাল্টানোর ইঙ্গিত এরই মধ্যে দিয়েছে গুগল। এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীদের চাওয়া-পাওয়া অনুযায়ী তারা নতুন পরিবর্তনগুলো বাস্তবায়ন করবে।

প্রসঙ্গত, কুকি হলো ছোট ছোট ডেটা প্যাকেট, যা ওয়েব ব্রাউজারে ডেটা সংরক্ষণ করতে দেয় এবং ব্যবহারকারীদের ‘টার্গেটেড অ্যাড’ দেখানোর জন্য তথ্য সরবরাহ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com