যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মোজাফফর হোসাইন স্পিনিং কোম্পানি ফিরলো মুনাফায়

মোজাফফর হোসাইন স্পিনিং কোম্পানি ফিরলো মুনাফায়

নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং চলতি হিসাব বছরের ছয় মাস (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির চলতি হিসাব বছরের ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৩৯ টাকা।

এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৭৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় ছিল ০.০৩ টাকা। সে হিসেবে শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.৭০ টাকা বা ২ হাজার ৩৩৩ শতাংশ।

২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.১৩ টাকায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com