1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

 কালীগঞ্জে সড়ক -ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান- স্হাপনা দখলমুক্ত করতে  বিশেষ উচ্ছেদ অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত
৩২
গাজীপুর জেলা  প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করণ, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টংঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একটি বড় অংশ অবৈধভাবে দখল করায় ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার সুযোগ থাকতো না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে দূর্ঘটনার সমুক্খীন হতে হয়। আবার সড়কে তৈরি হতো তীব্র যানজট। বিশেষ করে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে কালীগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি । তিনি জোর দিয়ে বলেন নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..