1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

নোয়াখালীর সুধারামে ওমান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতের তান্ডব নগদ অর্থ ও ১৫ ভরি স্বর্ণ লুট

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

নোয়াখালীপ্রতিনিধি

নোয়াখালীর  সুধারামে এক ওমান প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ২ ঘটিকায় সময় সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নে ১নং ওয়ার্ড ফাজিলপুর আক্তার মাষ্টার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
(২০ সেপ্টেম্বর) রবিবার রাতে ১০/১৫ জনের সশস্ত্র ডাকাত দল ওমান প্রবাসী সাইফুল ইসলামের বিল্ডিংয়ের দরজার কেচি গেটের তালা কেটে ঘরে ঢুকে পরিবারের লোকজন কে হাত-মুখ বেঁধে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ পয়ষট্টি হাজার টাকা ও চারটি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ মালামাল লুট করে নিয়ে যায়।

ওমান প্রবাসী সাইফুল ইসলাম গণমাধ্যম সাংবাদিকদের বলেন, রাত দুইটার দিকে ১০/১৫ জনের সশস্ত্র ডাকাত দল আমাদের ঘরের প্রধান ফটকের কেচি গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে। পরে আমার হাত-মুখ বেধে মাথায় অস্ত্র ঠেকিয়ে এবং আমার বয়োবৃদ্ধা মা নুর নাহার বেগম (৬০) কে, আমার স্ত্রী রাসেদা আক্তার সাথী (৩০) ও ওমান প্রবাসী আমার বড় ভাই নজরুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪০) কে জিম্মি করে দীর্ঘ সময় ধরে সমস্ত ঘর তল্লাশি চালিয়ে ঘরের তিনটি স্টিলের আলমারি ভেঙে মোট ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ, চারটি দামী মোবাইলসহ কিছু মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। প্রবাসী সাইফুল ইসলাম দাবী করেন এসময় ডাকাত দল তাকে বেধড়ক মারধর করে।

স্থানীয় বাসিন্দা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ টিপু সুলতান বলেন, সাম্প্রতিক সময়ে সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন, ১৯নং চরমটুয়া ইউনিয়ন, ২০নং আন্ডারচর ইউনিয়ন গুলোতে মাদক বিক্রি, চুরি- ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে।

সুধারাম মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী লিখিত ভাবে অভিযোগ জানালে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। এ বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..