শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুরুতে ‘প্রোডাকশন বয়’ ছিলেন অভিষেক বচ্চন

শুরুতে ‘প্রোডাকশন বয়’ ছিলেন অভিষেক বচ্চন

বিনোদন প্রতিবেদক:
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা সম্প্রতি শেয়ার করেছেন একটি ভিডিও। সেই ভিডিওতে রয়েছেন অভিষেক বচ্চনও। এটি তারই একটি পুরানো সাক্ষাৎকার। ভিডিওতে অভিষেক বলছেন, একটা সময় আমাকে লেখাপড়া ছাড়তে হয়েছিল। সে সময় বাবার আর্থিক অবস্থা একদমই ভাল ছিল না।

মিলিন্দের সেই পোস্টে উত্তর দিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন স্বয়ং। ৯০ দশকের কথা। আর্থিক সমস্যার কারণে লেখাপড়া ছাড়তে হয়েছিল অভিষেক বচ্চনকে। সে সময় অর্থনৈতিক বিষয় নিয়ে অনেক সমস্যায় ছিলেন অমিতাভ। ভিডিওটি শেয়ার করে মিলিন্দ তার পোস্টে লিখেছিলেন, আমার কাছের বন্ধু জুনিয়র বচ্চনের কথা বলছি। বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড অভিনেতা। সেরাটা আসতে চলেছে।

মিলিন্দের টুইট শেয়ার করে পালটা টুইট করেছেন অমিতাভও। তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে লিখেছেন, “হ্যাঁ…আমরা এভাবেই করি!” এক ভক্ত অমিতাভকে টুইটে বলেছেন, “অনেক ভাল সন্তান আছে, ভাল স্বামী আছে, ভাল বাবা আছে, কিন্তু অভিষেক বিরল, যার মধ্যে এ সবই আছে। তিনি খুব ভাল স্টার কিড।” অপর একজন লিখেছেন, “গর্বিত বাবা। আমি নিশ্চিত তিনিই গর্বিত সন্তান।”
একটি সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, আমি বোস্টন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম। লিবারাল আর্টসে মেজর করছিলাম সেই সময়। পারফর্মিং আর্টসে মেজর করেছিলাম। পড়াশোনা ছেড়েছিলাম। কারণ বাবার আর্থিক সমস্যা চলছিল। এবিসিএল বলে একটি ব্যবসা শুরু করেছিলেন তিনি।।

অভিষেক আরও বলেছেন, বলিউডে প্রোডাকশন বয় হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। একদিন অমিতাভই তাকে বলেন ব্যবসা ভাল চলছে না। সেদিনই তিনি ঠিক করেন অভিনয় করবেন।

সেই সময় অমিতাভ বচ্চনও যশ চোপড়ার বাড়ি গিয়েছিলেন। তাকে বলেছিলেন, দেখুন, আমার কাজ নেই। আমাকে কেউ আর কাজ দিচ্ছেন না। আমার ছবিগুলো চলছে না। আমি আপনার কাছে কাজ চাইতে এসেছি।

এরপরই অমিতাভকে আমরা ‘মোহব্বতে’ ছবিতে দেখতে পাই। রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ তে সঞ্চালনা করতে দেখা যায় তাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com