শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লতার গানের সংখ্যা ৩০ হাজারের কম নয়

লতার গানের সংখ্যা ৩০ হাজারের কম নয়

বিনোদন ডেস্কঃ
১৯৭৪ সালের গিনেস বুক রেকর্ড অনুযায়ী লতা মঙ্গেশকর সবচেয়ে বেশি গানের গায়িকা হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। ২০ ভাষায় ২৫ হাজার গানের তালিকায় রয়েছে একক, দ্বৈত ও কোরাস। সংগীত ক্যারিয়ারের সাত দশকে ধ্রুপদী থেকে রোমান্টিক, গজল, ভজন গানের প্রতিটি ধারায় তার স্বচ্ছন্দ বিচরণ সুরেলা আবেশ আচ্ছন্ন করে রেখেছেন সুর পানকারীদের। ১৯৪৮ সাল থেকে ১৯৭৪ সালের মধ্যে এই গানগুলো গেয়েছেন লতা।

রেকর্ড বুকের পরের সংস্করণে (১৯৪৮ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত) গানের সংখ্যা উল্লেখ করা হয় ৩০ হাজারের কম নয়। বিস্ময়কর হলেও সত্য যে ১৯৯১ সালের হিসেব অনুযায়ী নাকি লতার হিন্দি ছবির গান খুঁজে পাওয়া যায় মাত্র ৫০৫২ টি। গেয়েছিলেন মোট ৩৬টি ভাষায়। অন্য ভাষার গানের সংখ্যা আর গোনা যায়নি। এ বিষয়ে অবশ্য লতা বলেছিলেন, তিনি তার রেকর্ডেড গানের হিসেব রাখেন না এবং তিনি এটাও জানেন না যে গিনেস বুকে তার গানের তথ্য কোথা থেকে গিয়েছে।

লতার গানের সংখ্যার হিসেব নিয়ে গড়মিল তৈরি না হওয়াটাই স্বাভাবিক। বেহিসেবি অথচ সুপার ডুপারহিট গান করে গেছেন লতা। হিসেবের খাতা থেকে এজন্য তার নামটাও সরে গেছে। লতা কখনো হিসেবে থাকছেন না কিন্তু গণনার বাইরে গিয়ে তিনি অগণন হূদয়ে জায়গা করে নিয়েছেন, সেটা সব সময়ই অটুট থাকবে বলে মনে করেন সংগীত সংশ্লিষ্টরা।

২০১১ সালে অবশ্য গিনেস বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ তাদের রেকর্ড সংস্করণ করে আশা ভোঁসলেকে সর্বোচ্চ গায়িকা হিসেবে। তার গাওয়া গানের সংখ্যা ১১ হাজার। গিনেজে বুকের বর্তমান (২০১৬ সাল পর্যন্ত) সর্বোচ্চ গাওয়ার রেকর্ড দক্ষিণ ভারতের গায়িকা সুশীলার। তিনি ১৭৬৯৫টি গান গেয়েছেন।

ভারতীয় বাংলা গানে তাঁকে বাংলাদেশের বাঙালিরা তো শুনেছেনই, দেশীয় ছবি ‘রক্তাক্ত বাংলা’য়ও পাওয়া গেছে লতার কণ্ঠ। ১৯৭২ সালের ছবিটিতে লতা গেয়েছিলেন ‘ও দাদা ভাই…’ শিরোনামের গান।

লতার গানের সংখ্যা যাই হোক, তাঁর কণ্ঠে এমন কিছু ব্যাপার রয়েছে যা সব ভাষাতেই একই ধরনের আবেদন তৈরি করে। যার ফলে প্রত্যেক ভাষাতেই লতার গানের মাধুর্যতা অনুভব করতে পেরেছেন শ্রোতারা। আর এ কারণেই ভাষার প্রতিবন্ধকতা পেরিয়ে দাপিয়ে বেড়িয়েছেন সুরে সুরে,বিভিন্ন ভাষায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com