শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়া ভাতিজার প্রেমে মগ্ন চাচি, পরকীয়া প্রেমে বলি হলেন চাচা

বগুড়া ভাতিজার প্রেমে মগ্ন চাচি, পরকীয়া প্রেমে বলি হলেন চাচা

বগুড়া প্রতিনিধি :
গ্রেফতার আব্দুর রশিদ

ভাতিজা শাহিনের প্রেমে মগ্ন সালমা বেগম, করলেনও বিয়ে। ভাতিজার হাত ধরে হলেন নিরুদ্দেশ। মাস তিনেক তার সঙ্গে কাটানোর পর ফিরে এলেন আগের স্বামী শহিদুল ইসলামের ঘরে। সব ভুলে শহিদুলও তাকে নিলেন আপন করে। তবে নতুন করে সংসার শুরু করলেও সালমার মনে ছিল ভিন্ন পরিকল্পনা। যখন তা বুঝলেন শহিদুল, হতে হলো তাকে খুন।
ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার সূত্রাপুর আখেরি পাড়া গ্রামের। ওই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম স্ত্রীর পরকীয়ার জেরে খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের দুই বছরেরও বেশি সময় পর ৫৫ বছর বয়সী আব্দুর রশিদ নামে এক আসামিকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর উপজেলার জোড়গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২০২০ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ির পাশেই স্ত্রীর পরকীয়া প্রেমিক শাহিন খন্দকারের হাতে খুন হন শহিদুল। শাহিন ও তার সহযোগীরা ডোবার পানিতে মাথা চেপে ধরে নৃশংসভাবে খুন করেন শহিদুলকে।

নিহত শহিদুল শেরপুর উপজেলার সূত্রাপুর আখেরি পাড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী সালমার পরকীয়া প্রেমিক শাহিন ও গ্রেফতার হওয়া আব্দুর রশিদও একই গ্রামের বাসিন্দা। তাদের বাড়ি পাশপাশি।

জানা গেছে, শাহিন খন্দকার প্রতিবেশী সম্পর্কে নিহত শহিদুলের ভাতিজা। পাশাপাশি বাড়ি হওয়ায় শহিদুলের স্ত্রী সালমার প্রেমে মগ্ন হয়ে পড়েন ভাতিজা শাহিন। শুরু হয় শাহিন ও সালমার পরকীয়া প্রেম। একপর্যায়ে তারা বিয়ে করে গ্রাম থেকে পালিয়ে যান। তবে এর মাস তিনেক পরে আবারো ফিরে আসেন গ্রামে। কিন্তু একসঙ্গে ঘর করতে নয়, সালমাকে স্বামীর ঘরে ফিরে দিতে। সালমা প্রতিবেশী ভাতিজাকে ডিভোর্স দিয়ে শহিদুলের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। তবে তাদের পরিকল্পনা ছিল শহিদুলকে খুনের। নতুন করে সংসার শুরুর প্রায় দেড় বছরের মাথায় পরিকল্পনা মোতাবেক ডোবার পানিতে মুখ চেপে ধরে শহিদুলকে খুন করা হয়।

পরে একই বছরের ১০ জানুয়ারি নিহত শহিদুলের ভাই নজরুল বাদী হয়ে সালমা, শাহিননসহ চারজনের নাম উল্লেখ করে শেরপুর থানায় হত্যা মামলা করেন। মামলাাটি তদন্ত করেন তৎকালীন শেরপুর থানার এসআই রুম্মান হাসান। তদন্ত শেষে মামলা থেকে এজাহারভুক্ত দুইজনকে অব্যাহতি দেন তিনি। তবে তদন্তে আরও চারজনের নাম উঠে আসে। পরে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। পরে বাদীপক্ষ এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেয়। আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়। সিআইডি দাবি করে, আব্দুর রশিদ হত্যাকাণ্ডে জড়িত আছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

এসআই রুম্মান হাসান জানান, পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে শহিদুলকে হত্যা করা হয়। মামলার পর শহিদুলের স্ত্রী সালমা ও পরকীয়া প্রেমিক শাহিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা জানান, পরকীয়ার জেরেই শহিদুলকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। পারিবারিক শক্রতার জেরে আব্দুর রশিদকে আসামি করা হয়েছিল। হত্যাকাণ্ডের সঙ্গে রশিদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ কারণে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা বগুড়া সিআইডি’র পরিদর্শক আব্দুল হান্নান জানান, পরকীয়ার জেরেই শহিদুলকে হত্যা করা হয়। শহিদুল হত্যাকাণ্ডে রশিদের সম্পৃক্ততা আছে। রশিদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com