সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালন করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডা. শরিফা নুসরাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুস্বাস্থ্য সেবা এবং তরুণদের সচেতনতা বৃদ্ধির