নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ড থেকে মোবাইল ফোন চুরি করার সময় ইয়াসিন (২৯) নামের একজনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মোবাইল চুরির সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন রোগীর স্বজন মো. রিয়াজ। পরে তাকে হাসপাতালের আনসার সদস্যদের মাধ্যমে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওয়ার্ড থেকে মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে চোর ইয়াসিনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, রোগীর স্বজনের দুটি মোবাইল চুরি করার সময় ধরা পড়ে ইয়াসিন। শাহবাগ থানায় খবর দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নেবে।
Leave a Reply