শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে বান্ধবীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করলেন নদী

রাজধানীতে বান্ধবীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করলেন নদী

নিজস্ব প্রতিবেদক
রুবিনা ইয়াসমিন নদী। ছবি: সংগৃহীত

বান্ধবীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করা তরুণী রুবিনা ইয়াসমিন নদী (২১) মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার ডিভোর্স হয়ে গেলেও সাবেক স্বামী ফোনে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠাতেন। এ নিয়ে নদী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন নদীর রুমমেট মারিয়াম।
এর আগে, বুধবার বিকেলে রাজধানীর শাজাহানপুরের গুলবাগ এলাকায় বান্ধবীকে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নদী। তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

জানা গেছে, নদীর বাবা পুলিশের এএসআই রফিকুল ইসলাম। তিনি বর্তমানে বরিশালের আগৈলঝারা থানায় কর্মরত। রুবিনা শাজাহানপুর থানার মালিবাগ এলাকার ৩৯১ নম্বর গুলবাগের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বান্ধবীকে নিয়ে সাবলেট থাকতেন।

নদীর রুমমেট মারিয়াম জানান, নদী আইন বিভাগে পড়াশোনা করতেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে একই বিভাগের সায়েম নামের এক শিক্ষার্থীকে প্রেম করে বিয়ে করেন তিনি। বিয়ের তিন মাসের মাথায় তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়।

এদিকে নদীর খালাতো বোন শরিফা সুলতানা বলেন,ডিভোর্সের পরও সায়েম বিভিন্ন সময় নদীর বান্ধবী মারিয়ামের ফোনে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠাতেন। এসব নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল নদী। এ কারণেই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

মারিয়ম বলেন, রুবিনা আজ কাজে যায়নি। আমি কাজে চলে যাই। বিকেল ৩টার দিকে ফোন করে সে জানায়, ‘আমার ভালো লাগছে না, তুই দ্রুত চলে আয়, আমি মরে যাব।’ এরপর ভিডিও কলে দেখি ও ফ্যানের সঙ্গে ওড়না বাঁধছে।

তিনি আরো বলেন, আমি দ্রুত বাসায় চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ পাই। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় ছিটকিনি ভেঙে নদীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ডিএমপি সবুজবাগ জোনের এসি মনতোষ বিশ্বাস বলেন, যতটা জেনেছি, তিনি আত্মহত্যা করেছেন। প্রকৃতপক্ষে আত্মহত্যা না অন্যকিছু, তা তদন্তের পর বলা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com