1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা পুলিশ ও ফুটবল: একটি নতুন যাত্রার সূচনা,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত
১২

কিশোরগঞ্জ প্রতিনিধি

​খেলাধুলাই হোক মাদক প্রতিরোধের প্রধান হাতিয়ার” — এই দৃঢ় অঙ্গীকার নিয়ে গঠিত হলো কিশোরগঞ্জ জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন-এর ২০২৬-২০২৯ মেয়াদী ৪ বছর মেয়াদী প্রস্তাবিত কার্যকরী কমিটি।
​কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে মাননীয় পুলিশ সুপার মহোদয় বলেন ​”আমাদের যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একজন রেফারি কেবল মাঠের খেলাই পরিচালনা করেন না, তিনি মাঠের শৃঙ্খলার প্রতীক। তাই ফুটবলের মান উন্নয়ন, রেফারি ডেভেলপমেন্ট এবং তৃণমূল পর্যায়ে দক্ষ নতুন রেফারি তৈরির লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”
​জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাননীয় পুলিশ সুপার, কিশোরগঞ্জ। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন এড. হাফিজ উদ্দিন এবং শাওন ফারুক। সাধারণ সম্পাদক হিসেবে মীর আশরাফুল হক চঞ্চল, যুগ্ম সম্পাদক হিসেবে রিপন হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে হারুনুর রশিদ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব রহমান বিপন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জেলার আরও একঝাঁক ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব।
​আমরা আশাবাদী, এই নতুন কমিটির হাত ধরে কিশোরগঞ্জের ফুটবল অঙ্গনে এক নতুন প্রাণ সঞ্চার হবে। আসুন, আমরা সবাই মিলে তরুণের শক্তিকে মাঠে ফিরিয়ে আনি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদক মুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..