1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বন্যার্ত ও অন্ধ পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত
৩৬

 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে পাঁচটি অন্ধ পরিবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

একই দিনে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সইয়ারপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির হোসেন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..