শিরোনাম :
নতুন নিয়মে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস সুধারামে দশ কিলো কাঁচা রাস্তায় খানাখন্দে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট কর্মসূচি বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ,
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাওনা টাকার জেরে পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যা

পাওনা টাকার জেরে পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়ার জের ধরে রহমত আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ইকরাম শতমূখা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শতমূখা গ্রামের খেলু মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে চার হাজার টাকা পাওনা ছিল রহমত আলীর ছেলে জুয়েল মিয়ার। পাওনা টাকা চাইতে গেলে বৃহস্পতিবার জুয়েলকে মারধর করেন আলমগীর। পরদিন শুক্রবার জুয়েল ও তার লোকজন আলমগীরকে মারধর করেন। শুক্রবার বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।

শনিবার জুয়েল মিয়ার বাবা রহমত আলীকে রাস্তায় একা পেয়ে মারধর করেন আলমগীর মিয়া ও তার লোকজন। একপর্যায়ে তারা রহমত আলীর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, খবর পেয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে-সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহণ করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com