1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৭

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত
৪৮

মোঃ আব্দুল রহমান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৭ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৯০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৪ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল, দুইটি এসএসডি কার্ড, দুইটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ ও ৮ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..