শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৫০ হাজার মেট্রিক টন গম আমদানির উদ্যোগ

৫০ হাজার মেট্রিক টন গম আমদানির উদ্যোগ

 

নিজস্ব প্রতিবেদক:

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে আরও ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এ গম ক্রয় করবে খাদ্য মন্ত্রণালয়। গম সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’। এতে মোট ব্যয় হবে ১৭৫ কোটি ৩৪ লাখ টাকা।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি ২০২১-২২ অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে মোট গম আমদানির লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ মেট্রিক টন। পরবর্তীতে আরও ২ লাখ মেট্রিক টন গম আমদানির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। অর্থাৎ সব মিলিয়ে চলতি অর্থবছরে মোট গম আমদানির লক্ষ্যমাত্রা হচ্ছে ৭ লাখ মেট্রিক টন। এর বিপরীতে ইতোমধ্যে ৫ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে জি-টু-জি-এর আওতায় রাশিয়া থেকে এবং অবশিষ্ট ২ লাখ মেট্রিক টন গম আন্তর্জাতিক কোটশনের মাধ্যমে কেনা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আরও ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে। চলতি গম আমদানির প্রস্তাবটি হচ্ছে চলতি অর্থবছরে আন্তর্জাতিক কোটশনের মাধ্যমে গম আমদানির ৯ম প্যাকেজ।

জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সর্বশেষ গত ৭ এপ্রিল গমের সরকারি মজুদ ছিল ১ লাখ ৭৪ হাজার মেট্রিক টন। আগামী জুন পর্যন্ত সরকারি বিতরণ খাতে মেটি ২ লাখ ৩৯ হাজার মেট্রিক টন গমের প্রয়োজন হবে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গম ক্রয়ের আন্তর্জাতিক দরপত্রে তিনটি আবেদন জমা পড়ে। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হলো- ‘মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’। অপর দুটি প্রতিষ্ঠানের একটি হলো- সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স সুইস সিঙ্গাপুর ওভারসিজ এন্টারপ্রাইজ পিটিই লিমিটেড’ (প্রতি মেট্রিক টন গমের প্রস্তাবিত দর ৪১৪.৯৮ ডলার) এবং অপরটি হলো- ভারতীয় প্রতিষ্ঠান ‘মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড’ (প্রতি মেট্রিক টন গমের প্রস্তাবিত দর ৪১৭.১৯ ডলার)।

প্রতি মেট্রিক টন গম ৪০৬ দশমিক ৮৩ ডলার দরে (প্রতিকেজি ৩৫.০৭ টাকা) আমদানি শুল্ক ও ভ্যাট ছাড়া ৫০ হাজার মেট্রিক টন গমের দাম দাঁড়ায় ২ কোটি ৩ লাখ ৪১ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৫ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার টাকা (১ ডলার= ৮৬.২০ টাকা হিসাবে)। ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র আগামী বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

মন্ত্রণালয় জানায়, গম সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুর ভিত্তিক হলেও গমের উৎস হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, আর্জেন্টিনা, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া ও ভারত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com