1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ভারতের জাতীয় কংগ্রেস কে শক্তিশালী করতে আহ্বান মগরাহাট পশ্চিমের ব্লক নেতৃত্ব

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০২ বার পঠিত
১০৭

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক জাতীয় কংগ্রেস এর পক্ষ একটি জনসভা অনুষ্ঠিত হয় কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের অধীনে সংগ্রাম পুর রেলওয়ে স্টেশন এলাকায়।
এই সভায় বক্তব্য রাখেন এ আই সি সি র সদস্য এবং পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর স্পিকার সৌম্য রায় আইচ, তিনি বলেন আমরা বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও আকাশ কুসুম মূল্য বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণে দেশ পিছিয়ে পড়ছে। সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন থমকে গেছে। সাধারণ মানুষ কাজ পাচ্ছেন না। ভারতের কোটি কোটি মানুষ আজ কর্মহীন। বেকার বৃদ্ধি হু হু করে বেড়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। দেশের বিদেশনীতি আজ তলানীতে। সেই সঙ্গে পশ্চিম বাংলা সরকারের দমন নীতি ও প্রয়োগ এবং বিরোধী দলের নেতা ও কর্মীদের আওয়াজ কে কন্ঠরোধ করতে চাইছে।এর বিরুদ্ধে ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই রাস্তায় নেমে লড়াই চালিয়ে যেতে হবে। আগামী ২১,শে জুলাই শহীদ মিনারে শহীদ দিবস উপলক্ষে মহাসমাবেশ এর ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দকে হাজির হবার আহ্বান জানানো হয়। এবং মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেস কে শক্তিশালী করতে সকল সহযোদ্ধা ও নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।গত বিধান সভার নির্বাচনে মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেস এর প্রার্থী আব্দুল মাজিদ হালদার কে টিকিট দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।এই কারণে সারা ভারতে ভারতের জাতীয় কংগ্রেস ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জানান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক জাতীয় কংগ্রেস এর সভাপতি আব্দুল আজিম মোল্লা ও প্রদেশ কংগ্রেস নেতা শ্রী শৌবাল রায় এবং প্রদেশ কংগ্রেস নেতা আব্দুর রাজ্জাক ও প্রসনিৎ নায়েক প্রদেশ কৃষাণ মোর্চার সম্পাদক এ কে এম সাইদ ইমাম, এবং মগরাহাট পশ্চিমের ব্লক জাতীয় কংগ্রেস কার্যকারী সভাপতি মাইফুল সর্দার ও আবুল বাসার এবং জেলা ও প্রদেশ কংগ্রেস এর নেতৃত্বে।এই সভাটি পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের কালিকাপোতা অঞ্চল জাতীয় কংগ্রেস এর সভাপতি সিরাজ গাজী।এই অনুষ্ঠানে প্রায় শতাধিক ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..