নিজস্ব প্রতিবেদক
ব্রিফিংয়ে কথা বলছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় দুইটি হজ প্যাকেজ থাকবে। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২–এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
বেসরকারি, অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
তিনি আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। পাশাপাশি, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান মন্ত্রী।