যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডা. জাফরুল্লাহকে প্রকাশ্যে হুমকি দিলেন ছাত্রদল নেতা

ডা. জাফরুল্লাহকে প্রকাশ্যে হুমকি দিলেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিএনপির শরিক জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এক ছাত্রদল নেতা। এ সময় ওই নেতা বলেন, আপনি আমাদের নেতাদের নিয়ে কখনো কথা বলবেন না। যদি বলেন, পরবর্তীতে কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকব না।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা চলাকালে এ হুমকি দেয়া হয়। সভাটির আয়োজন করেছিল এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির প্রধান নেতৃত্বের সমালোচনা করে বলেন, বিএনপির ক্ষমতায় আসারই ইচ্ছা নাই। ক্ষমতায় আসতে হলে ইচ্ছা, আগ্রহ থাকতে হবে। সঙ্গে সঙ্গে তাকে পরিকল্পনা করতে হবে যে, কী কী জায়গায় পরিবর্তন আনবে। সেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহি দিয়ে!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ বলেন, তাছাড়া ওহি লন্ডন থেকেই বেশি আসে। সম্প্রতি লক্ষ্য করেছি, গত নির্বাচনে লোকই খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরো বলেন, আপনারা কি খালেদা জিয়ার চেহারা দেখেছেন? মনের মধ্যে একটা ডিপ্রেশনের ভাব- এটা আলঝেইমারের প্রথম লক্ষণ।

ডা. জাফরুল্লাহর এমন বক্তব্যের পরপরই ছাত্রদলের কয়েকজন নেতাসহ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক কাওছার বলে ওঠেন, আপনি বিএনপির কী? আপনি বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। এ সময় জাফরুল্লাহ চৌধুরী বলেন, না কিছু না, এটা তো গণতন্ত্রে আমার বলার অধিকার আছে।

এর জবাবে ছাত্রদলের ওই নেতা বলেন, না আপনি অন্যদের নিয়ে বলেন। আপনি আমাদের নেতা সম্পর্কে বলছেন, আপনি তো বিএনপির কেউ না।’

এরপর জাফরুল্লাহ চৌধুরী বলেন, কেউ না তো বটেই। কথা শুনে তারপর বলেন। আপনাদের ভালোর জন্যই বলতেছি। আপনাদের ভালোই আপনারা বোঝেন না।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই এর চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com