শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোনার দাম বাড়ল ডলারের প্রভাবে

সোনার দাম বাড়ল ডলারের প্রভাবে

 

নিজেস্ব প্রতিনিধি:

দেশে মার্কিন ডলারের উচ্চ মূল্যবৃদ্ধির প্রভাবে সোনার দাম বেড়েছে। প্রতি গ্রাম সোনার দাম ১৫০ টাকা বাড়ানোর তথ্য দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে হিসেবে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

বাজুস জানিয়েছে, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বুলিয়ন মার্কেটেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ থেকে সারা দেশে কার্যকর করবে বাজুস।

গতকাল গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ। নতুন মূল্য নির্ধারণী তথ্যে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৬ হাজার ৭১০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৬ হাজার ৪০৫ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৫ হাজার ৪৯০ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির বা পুরনো প্রতি গ্রাম সোনার দাম হবে ৪ হাজার ৫৭৫ টাকা। এদিকে রুপার দাম অপরিবর্তিত রেখে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম হবে ১৩০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম হবে ১২৩ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম হবে ৮০ টাকা।
বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন এই মূল্যে সোনা ও রুপা বিক্রির জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাজুস। বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী- দেশে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৭৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৭০৮ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৩ হাজার ৩৬৩ টাকা। আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি ১ হাজার ৪৩৫ টাকা। ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com