1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বলসহ আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত
১১

নেত্রকোনা জেলা প্রতিনিধি,

নেত্রকোনা সদর উপজেলায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৭৫টি ভারতীয় কম্বলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে ১১টার দিকে সদর উপজেলার বাংলা এলাকার একটি বাড়িতে থেকে এসব কম্বল জব্দ করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রুহী নয়াপাড়া গ্রামের সোলাইমান আহাম্মদ (২৩) ও ঠাকুরাকোনা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের সানি (১৯)।

পুলিশ জানায়, জেলা সদরের বাংলা এলাকার একটি ঘরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা কম্বল মজুত করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদে গতকাল শুক্রবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই ঘরে মজুত করা ৭৫ টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ওই দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। জব্দকৃত কম্বলের মূল্য প্রায় দেড় লাখ টাকা।

ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে। পরে আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..