1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত
২২

নারায়ণগঞ্জ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ নামে এক বিএনপির কর্মী নিহত হয়েছেন। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে রাজনীতি ছেড়ে দেন। এরপর স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। তাঁদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণকে কেন্দ্র করে রোববার রাতে রাজুর ফুফাতো ভাই ইয়ামিনের সঙ্গে নুরুল ও জাকিরের বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় রাজু গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ইয়ামিনকে না পেয়ে রাজুর বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করা হয়। রাজুকে রক্ষা করতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি রাজনৈতিক বিরোধ নাকি পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিএনপির কর্মী রাজু আহমেদ হত্যার পেছনে রাজনৈতিক নাকি পারিবারিক বিরোধ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..