শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপিকে দুষলেন মমতা

নবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপিকে দুষলেন মমতা

 

 

প্রবাস ডেস্ক :

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ক্ষমতাসীন বিজেপিদলীয় জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো পশ্চিমবঙ্গে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কিছু রাজনৈতিক দল দাঙ্গা লাগাতে চায়। ‘ কেন জনগণকে বিজেপির ‘পাপের’ জন্য কষ্ট পেতে হবে তা নিয়ে প্রশ্নও তুলেছেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এই কথা আগেও বলেছি।

এখন দুদিন ধরে হাওড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এর পেছনে রয়েছে কিছু রাজনৈতিক দল এবং তারা দাঙ্গা লাগাতে চায়। ‘
মমতা বলেছেন, ‘এসব সহ্য করা হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাপ করেছে বিজেপি, আর ক্ষতি হবে জনগণের?’ এক টুইট বার্তায় এসব কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

মহানবী (সা.)-কে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে গতকাল সহিংস রূপ নেয় হাওড়া। আজ সকালে একই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এএনআই জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। সোমবার পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিক্ষোভকারীরা হাওড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে। মুখ্যমন্ত্রী তখন তাদের রাজ্যে আন্দোলন প্রত্যাহার করে প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে যাওয়ার কথা বলেছেন।

ভারতের ৯ রাজ্যে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ হয়েছে। ঝাড়খণ্ডের রাঁচিতে গুলিতে দুজনের প্রাণ গেছে। এ ছাড়া ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজন পুলিশের সদস্য।

ভারতের উত্তের প্রদেশেও বিক্ষোভ হয়েছে। সেখানে দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com