1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ  :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার চাষকপাড়া এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে একটি বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলহাজ্ব মো. সুজাউল ফারুক সরকার (সুজা) গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২৭ জুলাই রাতে পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকাকালে পাঁচজন অপরিচিত ব্যক্তি বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করেন। পরে তিন নারী গৃহবধূ মোছা. লিলন আফরোজকে অজ্ঞান করে শয়নকক্ষের আলমারি থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা, নিয়ে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..