নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে জেসমিন বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৪)।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিবুল ইসলাম। এর আগে বুধবার বিকেলে সাভারের পশ্চিম রাজাশনের মাদরাসাতুল হুদা আল ইসলামিয়া মাদরাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জেসমিন বেগম যশোরের কোতোয়ালি থানার নোয়াপাড়ার নিউ মার্কেট এলাকার সুলতান আহমেদের মেয়ে। তিনি আশুলিয়ার জামগড়ায় বসবাস করতেন।
র্যাব জানায়, বুধবার বিকেলে সাভারের রাজাশনে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ৮৪৬টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় অর্থ ও একটি মোবাইল ফোন।
র্যাব-৪ সিপিসি -২ এর কমান্ডার রাকিবুল ইসলাম জানান, আটককৃত নারী মাদক ব্যবসায়ীকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply