1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না-পাওয়ার বিষয় নেই। সম্ভবত ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটা কোনো রিলায়েবল ঘোষণা নয়। আমাদের মনে হয়েছে, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা ভারত সরকারের যোগসাজসে এবং একই সঙ্গে শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না।

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, তিনি যেন ভারত থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন। বর্তমান সরকারও ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে একই কথা বলেছে।’

তিনি বলেন, ‘তার পরও যদি তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, তাহলে বাংলাদেশে এমন ধারণা তৈরি হয় যে, ভারতের এক ধরনের ইন্ধনে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..