শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাজারে কমতে পারে ডিম-পেঁয়াজের ঝাঁজ

বাজারে কমতে পারে ডিম-পেঁয়াজের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক :
কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখি থাকলেও কমতে পারে ডিম ও পেঁয়াজের দাম। কয়েক দিনের মধ্যেই ডিম ও পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

বাজারে বর্তমানে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা, হাঁসের ডিমের ডজন ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকা, দেশি মুরগির ডিমের ডজন ২০০ টাকা আর পাকিস্তানি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মো. শরিফ বলেন, ডিমের দাম অনেক বেড়েছে। আর বাড়ার সম্ভাবনা নেই। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা। ডিমের দাম কবে কমবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কমবে। হাঁসের ডিমের দাম সোমবার (১৫ আগস্ট) ডজনে ১০ টাকা বেড়েছে। এর আগে, জ্বালানি তেলের অজুহাত দিয়ে অনেক বিক্রেতা দাম বাড়িয়ে হাঁসের ডিম বিক্রি করেছেন।

এছাড়া এই বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা, ভারতীয় পেঁয়াজের কেজি ৪৫ টাকা।

বাজারের পেঁয়াজ-আলু বিক্রেতা মো. মাহফুজ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের একটু পরিবহন খরচ বেড়েছে। দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। আর ভারতীয় পেয়াঁজের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। দেশি পেঁয়াজের কেজি ৫৫ টাকা ও ভারতীয় পেঁয়াজে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম তুলনা করে মাহফুজ বলেন, ১৫ থেকে ১০ দিন আগে দেশি পেঁয়াজের তুলনায় ভারতীয় পেঁয়াজের দাম বেশি ছিল। অতীতে কাঁচা মরিচের দামও অনেক বেড়ে কেজি হয়েছিল ৩০০ টাকা। চারদিন আগে এর কেজি ছিল ২৬০ টাকা। এখন বিক্রি করছি ২০০ টাকায়। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা। এর দাম বাড়ার সম্ভাবনা নেই।

এর আগে, গত ৫ আগস্ট দেশে জ্বালানি তেলের দাম ৫০ শতাংশেরও বাড়ানো হয়। ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com