শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টেকনাফে টানা বৃষ্টিতে রোহিঙ্গা শিবির প্লাবিত

টেকনাফে টানা বৃষ্টিতে রোহিঙ্গা শিবির প্লাবিত

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরে টানা বৃষ্টির কারনে বসতঘরগুলো প্লাবিত হয়েছে। এ পরিবারগুলোকে অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে। রবিবার দুপুরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান-১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সকালে টানা বৃষ্টিপাতের ফলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরের কয়েকটি ব্লকে বেশ কিছু রোহিঙ্গা বসতঘর পানিতে প্লাবিত হয়েছে। এতে বসবাসের অনুপযোগী ১২টি রোহিঙ্গা পরিবারকে অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে।

চলতি বর্ষা মৌসুমে কক্সবাজারে ৩/৪ দিন ধরে অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। এতে টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরের কয়েকটি ব্লক পানিতে প্লাবিত হয়েছে। অতি বৃষ্টিপাতের কারণের প্লাবনের পানি রোহিঙ্গা বসতিতে প্রবেশ করেছে।
জানা যায়, অতি বৃষ্টিপাতে ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরের বি-১ ব্লক এলাকায় ক্যাম্পের সীমানা নির্ধারণকারি কাঁটাতারের বেশ কয়েকটি পিলারের মাটি সরে গিয়ে পার্শ্ববর্তী খালে ধসে পড়েছে। এছাড়া ক্যাম্পটির এ-১ এ বি-১ ব্লকে প্লাবনের কারণে পানি প্রবেশ করেছে ১২টি রোহিঙ্গা পরিবারে। এতে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি আরও জানান, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে প্লাবনের কারণে আরও ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com