1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত
২৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সজীবকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী বড় পুকুরপাড় এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেফতারকৃত সজীব সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি কদমতলী বড় পুকুরপাড় এলাকার মো. ইউসুফ আলী প্রকাশ ইউসুফ পাটোয়ারীর ছেলে। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. নাজমুল ইসলাম তাকে থানায় নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, স্থানীয় লোকজন সজীবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে একটি বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..