নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা। ছবি: সংগৃহীত
ছাত্রলীগের দায়ের করা দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১১ অক্টোবর ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীর জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।
আদালতের সরকারি কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম আদালতে বলেন, গ্রেপ্তার নেতাকর্মীদের কয়েকজন অসুস্থ। তাদের চিকিৎসার আবেদন জানানো হলে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়।
Leave a Reply