শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাইকোর্টের রুল দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা নিয়ে

হাইকোর্টের রুল দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা নিয়ে

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ করে বাংলা জাতীয় দৈনিক পত্রিকার প্রচার সংখ্যায় ব্যাপক পরিবর্তন এনেছে তথ্য মন্ত্রণালয়। এই পরিবর্তনের ফলে কয়েকটি পত্রিকার সরকারি বিজ্ঞাপনের দাম বাড়বে বা কমবে। এর বাইরেও প্রচার সংখ্যা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে কোনো কোনো মহলে। তাদের অভিযোগ বাজারে আসেনি এমন পত্রিকার প্রচার সংখ্যা রাতারাতি ৭০ থেকে ৮০ হাজার বৃদ্ধি করা হয়েছে।

এসব নিয়ে ১৪ সেপ্টেম্বর ‘বাংলা জাতীয় দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা পরিবর্তনে তুঘলকি কাণ্ড!’ শিরোনামে একটি পত্রিকায় প্রতিবেদন ছাপে। এই প্রতিবেদন বিষয়ে হাইকোর্টে ৯ অক্টোবর একটি রিট দায়ের করেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ফারহাত জাহান শিরিন।

রিটটির বিষয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুল দেন। এতে তথ্য সচিব, মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

এসময় আদালত মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা, বিজ্ঞাপন হার ও পুনঃ ক্রম তালিকা কেন কর্তৃত্ব বহির্ভূত ও বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চান। একই পুনরায় আইনানুযায়ী ও বিধি মোতাবেক প্রচার সংখ্যা, বিজ্ঞাপন হার ও তালিকাক্রম নিরূপণ ও নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারহাত জাহান শিরিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com