1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
মাদক, কিশোর-তরুণদের বিপথগামিতা এবং নানা ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে গাইবান্ধায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩-এর উদ্যোগে বৃহস্পতিবার গাইবান্ধা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-৩, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ রেজাউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জসিম উদ্দিন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ এবং শিক্ষাবিদ অধ্যাপক মাজহারুল মান্নান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটসের সদস্যরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, মাদকের বিস্তার শুধু ব্যক্তিজীবনেই ক্ষতিকর প্রভাব ফেলে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, শিক্ষা, কর্মজীবন ও সামগ্রিক সামাজিক পরিবেশেও পড়ে। তাই মাদক নির্মূলের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।
সভায় মাদকসহ সামাজিক অপরাধ দমনে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রায় দেড় ঘণ্টার আলোচনা শেষে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..