1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে লুটপাট করতে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০ বার পঠিত
২২

গোপালগঞ্জপ্রতিনিধি
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, গোপালগঞ্জে লুটপাট করার জন্য বড় বড় প্রকল্প নেয়া হয়েছিল। গোপালগঞ্জের বড় বড় প্রতিষ্ঠানে কোন ধরনের লোক নেই। মানুষদের অর্থে নির্মিত এসব প্রতিষ্ঠানে কোনো ধরনের সেবা দেওয়া হয় না।

শনিবার এফডিসিতে বাজেট মূল্যস্ফীতি চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা একটি ধ্বংস প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। সরকারের অর্থে টান আছে। তারপরও আমরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি। বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাতের অলিগার্কিক ব্যবস্থাপনা ভাঙতে সরকার চেষ্টা করে যাচ্ছে। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে।

অর্থনীতি নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সরকার ঢাকা ও চট্টগ্রামের বাইরে উত্তরাঞ্চলে নতুন একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায়। আমাদের সরকারের পক্ষ থেকে বন্ধ শিল্প কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে আমরা অর্থনীতির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও অলিগার্কিক ব্যবস্থা ভাঙতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..