শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাজারে সবজির পকেট ফাঁকা, ব্রয়লারেরও ‘উচ্চস্বর’

বাজারে সবজির পকেট ফাঁকা, ব্রয়লারেরও ‘উচ্চস্বর’

নিজস্ব প্রতিবেদক
চালের দাম গত চার-পাঁচ মাসে টানা কয়েক দফায় বাড়ার পর এবার কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে চালের দাম প্রতি বস্তায় (৫০ কেজি) ১০০ টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে অবশ্য এর প্রভাব দেখা যায়নি।

সপ্তাহের ব্যবধানে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে সবজি ও সব ধরনের মুরগির দাম।

দাম বেড়ে খোলা চিনি বিক্রি হচ্ছে কেজি ১১০ টাকায়। তবে ডাল, পেঁয়াজ, তেল ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে, যা আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
রাজধানীতে চালের বড় পাইকারি বাজার বাবুবাজারের একাধিক পাইকারি ব্যবসায়ী বলছেন, বেশ কয়েকটি কারণে চালের দাম এখন কমতির দিকে। ব্যাপকভাবে চাল আমদানিতে বাজারে চালের মজুদ বাড়ছে। অন্যদিকে সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি দিয়ে সাশ্রয়ী মূল্যে সারা দেশে চাল বিক্রি করায় বাজারে এখন চালের চাহিদা কিছুটা কম। আগামী মাসের শুরুতেই আমন ধানের মৌসুম আসছে, তাই চালকল এবং বড় ব্যবসায়ীরা মজুদ চাল বাজারে ছেড়ে দিচ্ছেন। এসব কারণে চালের দাম কিছুটা কমতির দিকে।

গতকাল বৃহস্পতিবার বাবুবাজারে প্রতি বস্তায় ১০০ টাকা কমে মোটা চাল ব্রি-২৮ বস্তাপ্রতি বিক্রি হয় ১৬০০-১৬৫০ টাকায়, চিকন চাল (মিনিকেট) বস্তা বিক্রি হচ্ছে ৩২০০-৩৩০০ টাকায় এবং নাজিরশাইল বস্তা বিক্রি হয় ৩৫০০-৩৭৫০ টাকায়।

এ ব্যাপারে বাবুবাজারের চালের আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বস্তাপ্রতি ১০০ টাকা কমেছে। সামনে আরো কমতে পারে। ’

গতকাল রাজধানীর রামপুরা ও জোয়ারসাহারাসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে পাইকারিতে চালের দাম কমার প্রভাব দেখা যায়নি। আগের বাড়তি দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। মোটা চাল ব্রি-২৮ ৫৮-৬০ টাকা কেজি, মিনিকেট ৭০-৭৫ টাকা কেজি ও নাজিরশাইল ৮০-৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

চিনি ১১০ টাকা কেজি

দুই সপ্তাহ আগেও বাজারে খোলা চিনি কেজিপ্রতি বিক্রি হয় ৯০ টাকায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম বেড়ে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি। বাজারে কোনো দোকানে প্যাকেট চিনি পাওয়া যায়নি।

মুরগির বাজার চড়া

টানা দুই দিন বৃষ্টি থাকায় বাজারে সরবরাহ সংকটে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।

কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স মা আয়েশা ব্রয়লার হাউসের ব্যবসায়ী মো. আমজাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আজ (গতকাল) ব্রয়লার মুরগি ১৮৫-১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগির কেজি ৫০০ টাকা। ’

সবজির দাম বাড়তি

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু হয়েছে রাজধানীর বাজারগুলোতে। সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে প্রতিটি সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। গোল কালো বেগুন ১০০ টাকা, গোল সাদা বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৭০-৮০ টাকা, শসা ৮০-১০০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা, সাদা মুলা ৫০ টাকা, পটোল, ঢেঁড়স ও চিচিঙ্গা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। শিম ১২০ টাকা, কাঁচা মরিচ ১০০-১২০ টাকা, পাকা টমেটো ১৪০-১৫০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা, গাজর ১৪০-১৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালকুমড়া প্রতিটা ৫০ টাকা, লাউ আকার ভেদে প্রতিটা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com