জসিম তালুকদার (চট্টগ্রাম ) বাঁশখালী
বাঁশখালী থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে আসছে। সাম্প্রতিক ও ধারাবাহিক কিছু উল্লেখযোগ্য অভিযানের মাধ্যমে তারা বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় এনেছে।
মাদক উদ্ধারে বিশেষ অভিযানে হাজার হাজার পিস ইয়াবাসহ একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেপ্তারে নিয়মিত ও বিশেষ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাঁশখালী পুলিশ নিয়মিত টহল ও বিশেষ মহড়া পরিচালনায় রয়েছে।
বাঁশখালী থানা ও প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটর সাইকেলসহ
পেকুয়ার শীলখালীর ৭ নং ওয়ার্ডের মোঃ পারভেজ মোশারফ পারভেজ (২৫), ৯ নং ওয়ার্ডের খোরশেদুল আলম (২৪) এই ২ জনকে
বাঁশখালী পৌরসভার দঃ জলদির মহাজনঘাটা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
চলতি বছরে (২০২৬ সাল) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে গত আট মাসে বিভিন্ন দফায়ে প্রায় লক্ষাধিক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বাঁশখালী ও এর আশপাশের রুট ব্যবহার করে ইয়াবা পাচারের সময় নিয়মিত চেকপোস্ট বসিয়ে ও বিশেষ অভিযানে এসব মাদক জব্দ করা হয়। আটক হয় বেশ কয়েকজন মাদক কারবারি।
বড় কয়েকটি অভিযানে ২০২৬ এর এপ্রিল মাসে কোস্ট গার্ড ও যৌথ অভিযানে বাঁশখালীতে একটি সিএনজি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।জুলাই ২০২৬ র্যাব-৭-এর অভিযানে বাঁশখালীর বাহারছড়া এলাকা থেকে ৯,৮১০ পিস ইয়াবাসহ দুজন কারবারিকে আটক এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। অন্যান্য অভিযান বাঁশখালীর থানা পুলিশ ও অন্যান্য সংস্থার নিয়মিত ছোট-বড় অভিযানে আরও প্রায় ১,০০০ পিস বা তার বেশি ইয়াবা এবং বেশ কয়েকজন মাদকসেবী ও খুচরা বিক্রেতা আটক করতে সক্ষম হয়েছে।
বাশঁখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হকের নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয় এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই রুটে মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশি নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে বলে যানা যায়।