কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ভৈরবে গত ২৪ ঘণ্টায় ২৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় উপসর্গ নিয়ে আসা ৩০জনকে পরীক্ষা করা হয়েছিলো।
এদিকে মঙ্গলবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুর গ্রামে এক বয়স্ক নারী এবং বুধবার বিকালে পৌর শহরের নিউ টাউন এলাকায় এক মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে।
এইসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খুরশিদ আলম।
Leave a Reply