শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘মানুষের জীবন বাঁচানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য’

‘মানুষের জীবন বাঁচানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য’

 

দিনাজপুর প্রতিনিধি:

হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণ কামনায় বিভিন্ন ধরনে পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের মানুষদের সুস্থ করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। করোনার এই মহামারিতে দেশের মানুষদের রক্ষা করতে কাজ করছেন। মানুষের জীবন বাঁচানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য।

তিনি বলেন, দেশের মানুষের সু-চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের রোগের সহযোগিতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী। কোন মানুষ চিকিৎসার অভাবে মরেনি। দেশেই সুচিকিৎসা করা হচ্ছে। ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোক প্যারালাইজডসহ বিভিন্ন রোগিদের নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে ২৫ জন রোগীদের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে দেয়া হলো।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরনী অনুষ্ঠানে ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com