শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির ‘কমিটি বাণিজ্য’ বন্ধের দাবি

বিএনপির ‘কমিটি বাণিজ্য’ বন্ধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক:

জুম মিটিংইয়ের মাধ্যমে ‘অলৌকিক কমিটি বাণিজ্য’ বন্ধ করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপির ‘আসল কমিটি’ গঠনের দাবি জানিয়েছেন দেলোয়ার-বাদল নেতৃত্বাধীন নিউ ইয়র্ক ষ্টেট বিএনপির নেতারা। গত রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অনুষ্ঠানে নিউ ইয়র্ক ষ্টেট বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। দায়িত্বশীলদের বাস্তবতা বুঝে মাঠের কর্মীদের মতামত নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন করতে হবে। বিদেশে বসে জুম মিটিংইয়ে সভা করে পকেট কমিটি ঘোষণা করলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা তা মেনে নেবে না।

অধ্যাপক দেলোয়ার-বাদল নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি ঘোষিত নিউ ইয়র্ক ষ্টেট বিএনপির আহবায়ক সালেহ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং ষ্টেট বিবিএনপির সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন শিপন ও নিউ ইয়র্ক সিটি বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়।
সভা শুরুর আগে ব্রুকলিনে সাম্প্রতি স্থাপিত ‘লিটল বাংলাদেশ’ (চার্চ-ম্যাকডোনাল্ড ইন্টারসেকশন)-এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আখতার হোসেন বাদল, বিশেষ অতিথি ছিলেন গ্রেটার ওয়াশিংটন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক ড. ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন আহমেদ, গেষ্ট অব অনার ছিলেন প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আব্দুল খালেক এবং আমন্ত্রিত অতিথি ছিলেন নিউজার্সী ষ্টেট বিএনপির সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম।

সভায় আমন্ত্রিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন কমিটির আহবায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন কচি, ব্রঙ্কস মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দস সালাম, নোয়খালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান সিদ্দিকী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আহসান উল্লাহ বাচ্চু, নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হেসেন ও জেদ্দা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মীর হোসেন, নিউ জার্সী ষ্টেট বিএনপির যুগ্ম সম্পাদক নাবীর হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ মোস্তফা কামাল মুকুল, গিয়াস উদ্দিন আহমেদ, মোহাম্মদ রিন্টু আলম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মনির হোসেন, আশরাফুল হাসান, মোহাম্মদ সম্রাট ও মোহাম্মদ মহিন উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, আগামী ১০ ডিসেম্বর নয়, তার আগেই আওয়ামীলীগ সরকারের পতন হবে ইনশাল্লাহ। কারণ বিএনপির সমাবেশ সরকার বন্ধ করতে পারছে না। বরং সমাবেশে লাখো জনতা পঙ্গপালের মতো ছুটে আসছে।

প্রধান বক্তা আখতার হোসেন বাদল বলেন, দলের মধ্যে নেতৃত্বের কোন্দল নয়, যোগ্য ব্যক্তিকে যোগ্য পদে চাই। কোন অলৌকিক কমিটি, বাণিজ্য বা পকেট কমিটি নয়। আমরা আসল কমিটি চাই, মাঠের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্য নেতৃত্ব ও যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি চাই।

সভায় ঘোষিত নিউ ইয়র্ক ষ্টেট বিএনপি’র কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি-সালেহ আহমদ মানিক, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল মুকুল, সহ সভাপতি- শামসুল হক, শরিফুল আলম, প্রফেসর আহসান উল্লাহ মিন্টু, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ মুরাদ রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম বাহার, মোহাম্মদ মোখলেসুর রহমান, মোহাম্মদ মাহফুজুল আলম, আবু নাছের ও মোহাম্মদ খায়রুল বাশার, সাধারণ সম্পাদক- মোহাম্মদ দেলোয়ার হোসেন শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক- হোসাইন মোহাম্মদ মনির, মোহাম্মদ রিন্টু আলম, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ সানোয়ার হোসেন, মোহাম্মদ মীর হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান ফরহাদ, মোহাম্মদ মোহন পাটোয়ারী, ফয়সাল আহমদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক-আশরাফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক- কামরুজ্জামান লাবলু, মোহাম্মদ নাজমুল হুদা, মোহাম্মদ রিপন ও মাসুদ মিয়া, প্রচার সম্পাদক-তৈমুর রহমান এবং সদস্য যথাক্রমে মোহাম্মদ ইকবাল হোসেন, জাকির হোসেন, মোক্তার হোসেন, মাহবুবুর রহমান, মোহাম্মদ মোতায়ের হোসেন জয়, আব্দুল জলিল, আবুল খায়ের, মোহাম্মদ রিংকু, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ শাহেন শাহ, মোহাম্মদ ইমাম আলী, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ রাজু আহমদ ও মোহাম্মদ মাহবুবুর রহমান শিপন। উল্লেখ্য, আলোচনার ভিত্তিতে কোষাধ্যক্ষ পদ পরবর্তীতে পূরণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com