শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাকিবের প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদানের কার্যক্রম আটকে দিয়েছে বিএসইসি

সাকিবের প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদানের কার্যক্রম আটকে দিয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক:
ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংস লিমিটেড পুঁজিবাজারের ‘মার্কেট মেকারে’র নিবন্ধন পাচ্ছে না। এই প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদানের কার্যক্রম আটকে দিয়েছে বিএসইসি। এ বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) চিঠি পাঠিয়ে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

মোনার্ক হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান। পুঁজিবাজারে কারসাজির নায়ক আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র জানায়, মোনার্ক হোল্ডিংসের পরিচালকদের ব্যাপারে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ক্লিয়ারেন্স পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেওয়া বিএসইসি’র এক চিঠির জবাবে কেন্দ্রীয় ব্যাংকটি জানায়, মোনার্ক হোল্ডিংসের পরিচালক জাভেদ এ মতিন ঋণখেলাপি।

এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ‘মার্কেট মেকার’ হিসেবে কাজ করতে ডিএসইর কাছে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে সক্ষমতা যাচাই করে নিবন্ধন সনদ দিতে বিএসইসির কাছে সুপারিশও করে ডিএসই। কিন্তু মোনার্ক হোল্ডিংসের পরিচালক জাভেদ এ মতিন ঋণখেলাপি হওয়ায় মার্কেট মেকারের সনদ প্রদানের কাজ আপাতত আটকে আছে।

উল্লেখ্য, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের যাত্রা শুরু হয় ২০২০ সালের ১৯ অক্টোবর। কোম্পানিটির পরিচালক হিসেবে আছেন জাভেদ এ মতিন ও আবুল কালাম মাতবর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com