মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরোঃকক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পল্লী চিকিৎসকের ছদ্মবেশে পাচারকালে ১০
হাজার ইয়াবাসহ মো. ফোরকান নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএনের সদস্যরা। রবিবার দুপুর সাড়ে ১২টার
দিকে ৯ নং ক্যাম্পের ডি/৩ ব্লকস্থ মসজিদ সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রোহিঙ্গা
হলেন, ১০ নং ক্যাম্পের ২৪/জি-ব্লকের মোহাম্মদ সিদ্দিকের ছেলে মো. ফোরকান (৩৯)।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সাড়ে ১২টার দিকে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের
কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা
হয়। অভিযানে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯ এর ডি/৩ ব্লকস্থ মসজিদ সংলগ্ন রাস্তার উপর
থেকে ১০ দশ হাজার পিস ইয়াবাসহ মো. ফোরকান (৩৯) কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা একজন স্থানীয় পল্লী চিকিৎসক। সে দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে
মাদক ব্যবসা করে আসছিল। বিষয়টি জানার পর তার কার্যক্রমের ওপর কিছুদিন থেকে পুলিশের গোয়েন্দা নজরদারি
চলছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তি পল্লী চিকিৎসকের ছদ্মবেশে একটি ব্যাকপ্যাকে (কাঁধে ঝোলানোর ব্যাগ) উক্ত ইয়াবা নির্দিষ্ট
ব্যক্তির নিকট পৌছে দেয়ার জন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত সংবাদের ভিত্তিতেই পানবাজার আর্মড পুলিশ
ক্যাম্পের সদস্যরা উক্ত ব্লকের আশপাশ এলাকায় সাদাপোষাকে অবস্থান নেয়। মো. ফোরকান কাঁধে ব্যাগ নিয়ে চলাচলের
সময় পানবাজার আর্মড পুলিশের অভিযান দলটি কৌশলে তাকে ইয়াবার ব্যাগসহ গ্রেপ্তার করে।
Leave a Reply