শিরোনাম :
চাঁদপুরে জাল প্যাকেট তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা দিনাজপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা: মূল তিন আসামি গ্রেফতার গাজীপুর শ্রীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, ৫ এসএসসি পরীক্ষার্থী আহত ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা ফেনীতে ৮০০ যাত্রী নিয়ে ৬ ঘণ্টা আটকে ছিল চট্টলা এক্সপ্রেস সুনামগঞ্জে সড়ক ভেঙে হাওরে ঢুকছে পানি কক্সবাজারে বজ্রপাতে নিহত ১, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষ: তিন মামলায় আসামি ৩ হাজারের বেশি, গ্রেপ্তার ৪৮০

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষ: তিন মামলায় আসামি ৩ হাজারের বেশি, গ্রেপ্তার ৪৮০

বিশেষ প্রতিনিধি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বুধবার নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বুধবার নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: ফোকাস বাংলা

বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যকার গতকাল বুধবারের সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। সংঘর্ষের ঘটনার এসব মামলায় এখন পর্যন্ত ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিন মামলায় মোট তিন হাজারের বেশি মানুষকে আসামি করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন।

পল্টন থানার মামলায় সাড়ে চারশজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মতিঝিল থানার মামলায়

মতিঝিল থানার মামলায় মো. জামিল হোসাইন, মো. আনোয়ার হোসেন ও মো. হারুন অর রশিদসহ ২৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সিকদার বাদী হয়ে আজ বৃহস্পতিবার মামলাটি করেন।

অন্যদিকে শাহজাহানপুর থানার মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রাজধানীর হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবাদুল ব্যাপারী ও শাহজাহানপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মো. এইচ কে হোসেন আলীসহ ৫২ জনের নাম উল্লেখ করে আরও ২০০/২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। শাহজাহানপুর থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার মামলাটি করেন।

গতকাল বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ নেতাকর্মীদের ওপর গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে দলের কার্যালয়ে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ বহু নেতাকর্মীকে আটক করে পুলিশ। আজকের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর কথা জানাল পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com